ROOTS OF IMAN: AQEDA COURSE (SEASON: 02)

1,000৳ 

Course Information
Course starts: October 19, 2026 3:00 pm
Enrollment opens: September 1, 2026 12:00 am
Enrollment closes: October 16, 2026 11:59 pm

هُوَ الَّذِي أَنزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُّحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ ۖ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ ۗ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ ۗ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا ۗ وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ﴾ [ آل عمران: 7]

তিনিই আপনার প্রতি কিতাব নাযিল করেছেন। তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ। আর অন্যগুলো রূপক। সুতরাং যাদের অন্তরে কুটিলতা রয়েছে, তারা অনুসরণ করে ফিৎনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশে তন্মধ্যেকার রূপকগুলোর। আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না। আর যারা জ্ঞানে সুগভীর, তারা বলেনঃ আমরা এর প্রতি ঈমান এনেছি। এই সবই আমাদের পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। আর বোধশক্তি সম্পন্নেরা ছাড়া অপর কেউ শিক্ষা গ্রহণ করে না। [সূরা আলে-ইমরান: 7]

✷ আকিদা কোর্স সিজন ২ এ ভর্তি চলছে ✷

রেজিস্ট্রেশনের লাস্ট ডেট: ১৬ অক্টোবর, ২০২৬ ইং পর্যন্ত

ক্লাস শুরু: ১৯ অক্টোবর, ২০২৬ ইং সোমবার II ০৮ জামাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরী

✷ কোর্স ফি স্ট্রাকচার ✷

রেজিষ্ট্রেশন ফি ৳১০০০

মাসিক ফি ৳৪০০

✷ এই কোর্সে যা থাকছে ✷

✷ কেন কোর্সটি করবেন? ✷

অন্য কারও ঈমান যাচাই করার জন্য নয়; বরং ঈমান-আকীদা বিশুদ্ধ করে নিজেকে কুফর থেকে বাঁচিয়ে ঈমান হারানোর চোরাপথ থেকে আত্মরক্ষার জন্য।

✷ কোর্স সম্পর্কে বিস্তারিত ✷

السلام عليكم ورحمة الله

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله محمد و على آله و

أصحابه أجمعين أما بعد,

কুফর-শিরক মিশ্রিত ঈমান-আকীদা নিয়ে কেউ যদি আমলের পাহাড় গড়ে তোলে তবে তার সকল আমল বরবাদ হয়ে যায়। পক্ষান্তরে

ঈমান-আকীদা বিশুদ্ধ থাকার পরে দৈনন্দিন আমল কিংবা আচার আচারণে সামান্য ভুলত্রুটি ইসলামে মার্জনীয় বা তওবার মাধ্যমে ক্ষমাযোগ্য।
কিন্তু ঈমান বিশুদ্ধ না হলে, তাওহীদ নির্ভুল ও সচ্ছ না হলে সকল আমলই বরবাদ হয়ে যায়। এ জন্যই আমলের আগে ঈমান-আকীদা ঠিক করা আবশ্যক।
সাহাবারা আগে ঈমান শিখতেন অতঃপর কুরআন শিখতেন।
জুনদুব ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন- تَعَلَّمْنَا الإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ، فَازْدَدْنَا بِهِ إِيمَانًا

অর্থঃ-আমরা কুরআন শেখার আগে ঈমান শিখেছি। তারপর কুরআন শিখেছি, ফলে এর দ্বারা আমাদের ঈমান আরও বৃদ্ধি পেয়েছে।

অথচ আমাদের দেশে আক্বীদার মতো এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জেনারেল বোনদের একাডেমিক পড়াশোনার পরিসর খুবই সীমিত। আকীদা নিয়ে সচ্ছ জ্ঞান অর্জনের সুযোগ না থাকায় নানামুখী মতভেদের সম্মুখীন হয়ে তারা আজ বিশ্বাসের জায়গায় হতাশায় নিমজ্জিত। প্রিয় বোনদের হতাশার এ দীর্ঘশ্বাস ও ঈমান নিয়ে বঞ্চনার করুন অনুভূতি থেকে মুক্ত করতেই Roots Of Iman: AQEEDAH COURSE এর আয়োজন করা হয়েছে।

কোর্সটিকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উম্মাহর খেদমতে কবুল করুন। আমিন।

✷ কোর্স ইন্সট্রাক্টর ✷

আলেমা সাবিকুন্নাহার সারাহ

প্রতিষ্ঠাতা ও পরিচালিকা ‘উইমেন্স ইসলামিক ডিপ্লোমা’ এবং আল ইতক্বান ইসলামিক গার্লস মাদ্রাসা

বিষয়: আকিদা

✷ কোর্সটি করে যা শিখবেন ✷

ঈমানের ভিত্তি থেকে শুরু করে বিশ্বাসের সূক্ষ্ম বিষয়গুলো সুসংগঠিতভাবে শিখতে পারবেন।

ঈমান সম্পর্কিত প্রশ্ন, সংশয় ও মানসিক দ্বিধা মোকাবেলার জন্য ইসলামিক গাইডলাইন পাবেন।

দোয়া, তাওয়াক্কুল, ভয়, ভালোবাসা, আশা, ইত্যাদি সবকিছুতে সঠিক ঈমানি দৃষ্টিভঙ্গি তৈরী হবে।

আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূল, আখিরাত ও তাকদীরের উপর প্রকৃত বিশ্বাস অর্জন হবে।

বাতিল ও ভ্রান্ত আকিদার সাথে সম্পর্কচ্ছেদ করে সঠিক আকিদার উপর দৃঢ়পদ থাকার শক্তি অর্জিত হবে।

তাওহীদের সঠিক ধারণা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাকে একক মেনে তাঁরই ইবাদত ও আনুগত্য করার জন্য হৃদয় প্রস্তুত হবে।

সর্বোপরি আল্লাহ তা'লার উপর এমন বিশ্বাস গঠন হবে যা আমলকে প্রাণবন্ত ও ইখলাসপূর্ণ করে তুলবে ইনশাআল্লাহ।।

✷ ক্লাসের সময়সূচি ✷

(সোম ও বুধবার)

দারস টাইম সন্ধ্যা ৭:৩০ টা— ৯ টা

✷ ক্লাস করার জন্য প্রয়োজন হবে ✷

✷ যে কিতাব থেকে পড়ানো হবে ✷

কিতাব: আকীদাহ ত্বহাবিয়্যাহ

প্রকাশনী: রাহনুমা

পেজ সংখ্যা: ৮৮৬

কোর্সের বই অর্ডার করতে যোগাযোগ করুন

The Women's Library

✷ কোর্সে হাদিয়া স্বরূপ যা থাকছে ✷

✷ শিক্ষার্থীরা যা বলছে ✷

সত্যি বলতে, এই সফর শেষ হয়ে যাওয়ায় আমার ভেতরে একদিকে অনেক তৃপ্তি ও কৃতজ্ঞতা, আর অন্যদিকে একটা অদ্ভুত শূন্যতা কাজ করছে। মনে হচ্ছে ইশ! যদি আরও কিছুদিন চলত! যদি আরও ক্লাস থাকত! যদি আকীদা নিয়ে আরও অনেক কিছু শেখার সুযোগ পেতাম!

Khadija Akther

AQS1037, রুটস অব ঈমান আকীদা কোর্স (সিজন ১)

আকিদাহ ত্বহাবিয়্যাহ অসাধারণ একটি কিতাব। আর আমার প্রিয় Sabiqun Nahar Sarah ওস্তাজার বিভিন্ন উদাহরণের সাহায্যে আমাদেরকে বোঝানোর কৌশল ছিল অসাধারণ! মাশাআল্লাহ!

Yeasmin Akter

রুটস অব ঈমান আকীদা কোর্স (সিজন ১)

✷ কোর্স ঘিরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ✷

আমাদের লক্ষ্য

তাওহীদের সঠিক ধারণা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তা'লাকে একক মেনে একমাত্র তাঁরই ঈবাদাত ও আনুগত্যের জন্য হৃদয় প্রস্তুত করা।

আমাদের উদ্দেশ্য

একদল সচেতন বোন তৈরি করা যারা নিজেরা বিশুদ্ধ আকীদা শিখে আমলে বাস্তবায়ন করবেন এবং পরিবার সমাজে সঠিক ঈমানের দাওয়াহ পৌঁছে দিবেন।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart
ROOTS OF IMAN: AQEDA COURSE (SEASON: 02)ROOTS OF IMAN: AQEDA COURSE (SEASON: 02)
1,000৳ 
Course Information
Course starts: October 19, 2026 3:00 pm
Enrollment opens: September 1, 2026 12:00 am
Enrollment closes: October 16, 2026 11:59 pm
Scroll to Top