Women’s Tajweed & Tilawah Program— رَتِّلْ Season 01

1,000৳ 

Course Information
Course starts: October 9, 2026 3:00 pm
Enrollment opens: September 1, 2026 12:00 am
Enrollment closes: September 29, 2026 11:59 pm

وَالأَخْذُ بِالتَّجْوِيدِ حَتْمٌ لَازِمٌ مَنْ لَمْ يُجَوِّدِ الْقُرْآنَ آثِمٌ

"তাজউইদের জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। যে ব্যক্তি তাজউইদসহ কুরআন পাঠ করে না, সে পাপী।”

~ ইবনুল জাযারী রহ ~

Women's Tajweed & Tilawah Program— رَتِّلْ Season 01

এ ভর্তি চলছে

রেজিস্ট্রেশনের লাস্ট ডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ইং পর্যন্ত

ক্লাস শুরু: ০১ অক্টোবর, ২০২৬ ইং বৃহস্পতিবার || ১৯ রবিউল আখির, ১৪৪৮ হিজরী

✷ কোর্স ফি স্ট্রাকচার ✷

রেজিষ্ট্রেশন ফি ৳১০০০

মাসিক ফি ৳৫০০

পরীক্ষার ফি ৳৩৫০

✷ এই কোর্সে যা থাকছে ✷

✷ কেন কোর্সটি করবেন? ✷

✷ কোর্স সম্পর্কে বিস্তারিত ✷

السلام عليكم ورحمة الله

الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله محمد و على آله و

أصحابه أجمعين أما بعد,

আলহামদুলিল্লাহ! কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং মানবজাতির জন্য সর্বশেষ হিদায়াত। যা আকাশ ও পৃথিবীর সেতু বন্ধন, বান্দার জন্য তার রবের নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম।

এ মহাগ্রন্থ শুধু মনগড়া তিলাওয়াতের জন্য নয়; বরং যেভাবে তা নাযিল হয়েছে, সেভাবেই পাঠ করার নির্দেশ দিয়ে বলা হয়েছে...

وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا

"আর তুমি কুরআন ধীরস্থির ও সুস্পষ্টভাবে তিলাওয়াত কর।" — সূরা আল-মুযযাম্মিল: ৪

তাজউইদ হলো কুরআন তিলাওয়াতের সেই বিজ্ঞান, যার মাধ্যমে প্রতিটি অক্ষর তার নির্ধারিত মাখরাজ ও সিফাত অনুযায়ী আদায় করা হয়। এ শাস্ত্রের গুরুত্ব বোঝাতে বিশিষ্ট ক্বারী ইমাম ইবনুল জাযারী (রহিমাহুল্লাহ) বলেন—

وَالأَخْذُ بِالتَّجْوِيدِ حَتْمٌ لَازِمٌ مَنْ لَمْ يُجَوِّدِ الْقُرْآنَ آثِمٌ

“তাজউইদের জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য; যে ব্যক্তি তাজউইদসহ কুরআন তিলাওয়াত করে না সে পাপী।”

তিলাওয়াতের ক্ষেত্রে এমন ভুল যা অর্থ পরিবর্তন করে বা আল্লাহর কালামের মর্যাদাকে ক্ষুণ্ন করে, তা থেকে বেঁচে থাকা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। তাই শুদ্ধ তিলাওয়াত শেখা কেবল একটি স্কিল নয়; বরং এটি আল্লাহর কালামের প্রতি সম্মান, ভালোবাসা ও আমানত রক্ষার অংশ।

رَتِّلْ – Women's Tajweed & Tilawah Program এর উদ্দেশ্য হলো নারীদের জন্য কুরআন শিক্ষার একটি সুশৃঙ্খল, সম্মানজনক ও নিরাপদ পরিবেশ তৈরি করা, যেখানে তারা একেবারে হরফ পরিচিতি থেকে তিলাওয়াত, মাখরাজ, সিফাত এবং তাজউইদের প্রয়োজনীয় নিয়মাবলি ধাপে ধাপে ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আয়ত্ত করতে পারবেন ইনশাআল্লাহ।

শুধু তাই নয়, এ প্রোগ্রামে হুসনুস সাওত (حُسْنُ الصَّوْتِ)—অর্থাৎ সুন্দর ও সুললিত কণ্ঠে কুরআন তিলাওয়াতের দক্ষতা অর্জনের জন্যও থাকবে বিশেষ প্রশিক্ষণ

رَتِّلْ – Women's Tajweed & Tilawah Program কেবল নারীদের জন্য বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষার একটি কোর্স নয়; বরং ইনশাআল্লাহ এটি হবে কুরআনের সঙ্গে হৃদয়ের সম্পর্ক গভীর, দৃঢ় ও জীবন্ত করে তোলার এক বরকতময় সফর।

رَتِّلْ Recite as It was Revealed.

চলুন...
"যেভাবে কুরআন নাযিল হয়েছে, সেভাবেই তিলাওয়াত শিখি।"

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের তাওফিক দান করুন।

اللَّهُمَّ اجْعَلِ الْقُرْآنَ رَبِيعَ قُلُوبِنَا، وَنُورَ صُدُورِنَا، وَجَلَاءَ أَحْزَانِنَا، وَذَهَابَ هُمُومِنَا وَغُمُومِنَا، وَارْزُقْنَا تِلَاوَتَهُ آنَاءَ اللَّيْلِ وَأَطْرَافَ النَّهَارِ عَلَى الْوَجْهِ الَّذِي يُرْضِيكَ عَنَّا. آمِين.

✷ কোর্স ইন্সট্রাক্টর ✷

আলেমা সাবিকুন্নাহার সারাহ

প্রতিষ্ঠাতা ও পরিচালিকা ‘Institute of Islamic Studies for Women’ এবং আল ইতক্বান ইসলামিক গার্লস মাদ্রাসা

✷কেন رَتِّلْ (রত্তিল) আপনার জন্য সেরা?✷

কেননা বিশেষভাবে রত্তিল আপনাকে দিচ্ছে—

✷দারসের সময়সূচী✷

(রবি ও বৃহস্পতিবার )

দুপুর ৩:০০টা

হুসনুস সাওত প্র‍্যাকটিস —মঙ্গলবার দুপুর ৩.০০টা

এছাড়াও সপ্তাহে ৩ দিন থাকছে মুজাকারা সিডিউল

(কোর্সে এনরোলের পর আপনার সুবিধামত সময়ে জয়েন করতে পারবেন ইনশাআল্লাহ)

✷ ক্লাস করার জন্য প্রয়োজন হবে ✷

✷যে কিতাব থেকে পড়ানো হবে✷

কিতাব: চিত্রসহ তাজভীদ সংকলন

লেখক : মাওলানা রাকিবুল ইসলাম

প্রকাশনী: মা'হাদুল কুরআন ওয়াস সুন্নাহ

পেজ সংখ্যা: ২৬০

কোর্সের বই অর্ডার করতে যোগাযোগ করুন

The Women's Library

✷কোর্স সার্টিফিকেট✷

✷ কোর্স ঘিরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ✷

আমাদের লক্ষ্য

আল্লাহ তা‘আলা মঞ্জুর করলে "اقْرَأْ وَارْتَقِ" (পড়তে থাকো, আর মর্যাদার উচ্চ স্তরে আরোহণ করতে থাকো) এই সুসংবাদের যোগ্য হওয়া।

আমাদের উদ্দেশ্য

কুরআনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ জাগ্রত করে বিশুদ্ধ তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা।

Reviews

There are no reviews yet.

Only logged in customers who have purchased this product may leave a review.

Shopping Cart
Women's Tajweed & Tilawah Program— رَتِّلْ Season 01Women’s Tajweed & Tilawah Program— رَتِّلْ Season 01
1,000৳ 
Course Information
Course starts: October 9, 2026 3:00 pm
Enrollment opens: September 1, 2026 12:00 am
Enrollment closes: September 29, 2026 11:59 pm
Scroll to Top