لَقَدْ كَانَ فِي قَصَصِهِمْ عِبْرَةٌ لِّأُولِي الْأَلْبَابِ
"নিশ্চয়ই তাদের কাহিনিতে বোধসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে।”
~ সূরা ইউসুফ আয়াত ১১১ ~
أثَر— ঐতিহ্যের অভিযাত্রায় ইসলামের ইতিহাস সিজন ০১
এ ভর্তি চলছে
রেজিস্ট্রেশনের লাস্ট ডেট: ২০ ডিসেম্বর, ২০২৬ ইং পর্যন্ত
ক্লাস শুরু: ০২ জানুয়ারি, ২০২৭ ইং শনিবার
✷ কোর্স ফি স্ট্রাকচার ✷
রেজিষ্ট্রেশন ফি ৳১০০০
মাসিক ফি ৳৫০০
✷ এই কোর্সে যা থাকছে ✷
- রেকর্ডেড ক্লাস।
- স্টাডি প্ল্যান।
- এক্সাম।
- সার্টিফিকেট।
- প্রবাসী বাংলাদেশী বোনদের ভর্তির সুযোগ।
- Flexible Muzakara Sessions (সুবিধাজনক সময়ে পাঠ পুনরালোচনার সুযোগ)
✷ কেন কোর্সটি করবেন? ✷
- রাসূল ﷺ, সাহাবায়ে কেরাম, তাবেঈন ও ইসলামের মহান ব্যক্তিত্বদের জীবন ও অবদান থেকে শিক্ষা নিয়ে ঈমান ও ইসলামী চেতনাকে দৃঢ় করতে।
- নিজের ইসলামী পরিচয়, ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে পরিচিত হতে।
- ইসলামী ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ধারাবাহিকভাবে বুঝতে এবং সেগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করতে।
- মুসলিম সভ্যতার উত্থান, বিকাশ ও পতনের পেছনের কারণগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে।
- প্রচলিত গল্প বা বিচ্ছিন্ন বর্ণনার বাইরে গিয়ে নির্ভরযোগ্য সূত্রের আলোকে ইসলামের ইতিহাস জানতে।
- ইতিহাসের বিভিন্ন ঘটনা ও বিতর্কিত বিষয়গুলো বুঝতে তথ্য, প্রেক্ষাপট ও নির্ভরযোগ্য সূত্রের প্রতি গুরুত্ব দিতে।
- অতীতের অভিজ্ঞতা ও ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমান ও ভবিষ্যৎকে আরও সচেতনভাবে গড়ে তুলতে।
- নিজের সন্তান ও পরবর্তী প্রজন্মকে তাদের ইসলামী ইতিহাস, ঐতিহ্য ও গৌরবময় উত্তরাধিকারের সঙ্গে পরিচিত করে তুলতে।
✷ কোর্স সম্পর্কে বিস্তারিত ✷
سبق پھر پڑھ صداقت کا، عدالت کا، شجاعت کا
لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا
“আবার শিখে নাও সত্যের পাঠ,
ন্যায়ের পাঠ,
সাহসের পাঠ—
একদিন তোমাকেই পৃথিবীর নেতৃত্বের দায়িত্ব দেওয়া হবে।”
﷽
ইসলামের ইতিহাস—মুসলিম জাতির পরিচয়ের এক অবিচ্ছেদ্য অধ্যায়।
আমাদের ইতিহাস শুধু জয়-পরাজয়ের গল্প নয়।
এটি ঈমানের শক্তির গল্প।
ত্যাগের গল্প।
জ্ঞানচর্চার গল্প।
সভ্যতা নির্মাণের গল্প।
ভুল থেকে ফিরে আসার গল্প।
অতীতের আলোয় বর্তমানকে বোঝার গল্প।
কখনো—পতনের কারণ খুঁজে পাওয়ার গল্প।
আর কখনো—একটি উম্মাহর গতিপথ বদলে দেওয়ার গল্প।
এ এমন এক ইতিহাস,
যার প্রতিটি অধ্যায়ে আছে হৃদয় জাগানিয়া ঘটনা,
প্রতিটি ঘটনায় আছে শিক্ষা,
আর প্রতিটি শিক্ষার গভীরে লুকিয়ে আছে
আমাদের নতুন করে জেগে ওঠার আহ্বান।
অথচ বিস্ময়করভাবে, এই সমৃদ্ধ ইতিহাসকে জানার সুশৃঙ্খল, নির্ভরযোগ্য ও সহজবোধ্য সুযোগ আমাদের সর্বস্তরের নারীদের জন্য নেই বললেই চলে।
আমরা অনেক সময় কিছু নাম জানি, কিছু ঘটনা জানি, কিন্তু জানি না সেই দীর্ঘ পথের পূর্ণ গল্প।
কীভাবে একটি উম্মাহর উত্থান ঘটেছিল,
কীভাবে একটি সভ্যতা নির্মিত হয়েছিল,
কোথায় ছিল তার শক্তি,
কোথায় এসেছিল তার দুর্বলতা,
কোন ভুল তাকে পিছিয়ে দিয়েছিল,
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইতিহাস আজ আমাদের কী শিক্ষা দেয়।
এই প্রয়োজনকে সামনে রেখেই أَثَر (আছার)-এর আন্তরিক প্রয়াস—
ইসলামের ইতিহাসকে সহজ, ধারাবাহিক, নির্ভরযোগ্য ও অর্থবহ এক অভিযাত্রার মাধ্যমে নারীদের কাছে পৌঁছে দেওয়া।
যেন নারীরা ইতিহাসকে শুধু জানে না বরং বোঝে, অনুভব করে এবং জীবনে ধারণ করে পূর্বসূরিদের ঈমান, জ্ঞান, ত্যাগ ও প্রজ্ঞা থেকে শিক্ষা নিয়ে একটি দৃঢ়, সাহসী, সচেতন ও আদর্শ প্রজন্ম নির্মাণে ভূমিকা রাখতে পারে।
কেননা ‘সমাজের অর্ধেক নারী, বাকি অর্ধেকের জন্মদাত্রীও নারী’
তাই জাগ্রত উম্মাহর স্বপ্নে, একটি সমৃদ্ধ ইসলামী ভবিষ্যতের প্রত্যাশায়, ইতিহাসের আলোয় নারী জাগরণ অপরিহার্য।
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা এই ক্ষুদ্র প্রয়াসকে একমাত্র তাঁর সন্তুষ্টির উদ্দেশ্যে কবুল করুন।
নারীদের জন্য একে উপকারী,বরকতময় ও কল্যাণের মাধ্যম করে দিন।তাদের ঈমান, জ্ঞান ও চেতনাকে সমৃদ্ধ করে হৃদয়ে উম্মাহর প্রতি দায়িত্ববোধ জাগ্রত করুন।
সংশ্লিষ্ট সকলের চেষ্টা, শ্রম ও সময়কে তাঁর দ্বীনের খেদমতে কবুল করে নিন।
আমিন।
أَثَر
Where Legacy Lives
✷ কোর্স ইন্সট্রাক্টর ✷
আলেমা সাবিকুন্নাহার সারাহ
প্রতিষ্ঠাতা ও পরিচালিকা ‘উইমেন্স ইসলামিক ডিপ্লোমা’ এবং আল ইতক্বান ইসলামিক গার্লস মাদ্রাসা
বিষয়: সিরাত, আকিদা, ইসলামের ইতিহাস, ফিকহ, হাদীস, দুআ ও মুনাজাত
✷ কেন এই কোর্সটি আপনার জন্য গুরুত্বপূর্ণ? ✷
কেননা এই কোর্সে আপনি পাবেন—
- ইসলামের ইতিহাসের একটি ধারাবাহিক ও সুসংগঠিত পাঠ, যাতে গুরুত্বপূর্ণ ঘটনা ও ব্যক্তিত্বগুলোকে বিচ্ছিন্নভাবে নয়, সামগ্রিক ঐতিহাসিক প্রেক্ষাপটে বোঝার সুযোগ থাকবে।
- রাসূল ﷺ, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং পরবর্তী যুগের গুরুত্বপূর্ণ মুসলিম ব্যক্তিত্ব ও সভ্যতার ইতিহাস সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ।
- মুসলিম সভ্যতার উত্থান, বিকাশ, সংকট ও পতন থেকে শিক্ষা নেওয়ার সুযোগ।
- ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা ও বিতর্কিত বিষয়গুলো নির্ভরযোগ্য সূত্র ও প্রাসঙ্গিক তথ্যের আলোকে বোঝার প্রচেষ্টা।
- এমন জ্ঞান, যা শুধু অতীত জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বর্তমানকে বুঝতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামী ঐতিহ্যের সঙ্গে পরিচিত করতে সহায়ক।
- নারীদের জন্য উপযোগী, সম্মানজনক ও স্বাচ্ছন্দ্যময় শিক্ষার পরিবেশ।
- ইসলামের ইতিহাসের একটি শক্ত ভিত্তি তৈরি করার সুযোগ।
✷দারসের সময়সূচী✷
(শনি, সোম, বুধ )
দুপুর ৩:০০টা
✷ ক্লাস করার জন্য প্রয়োজন হবে ✷
- লাইভ ক্লাস
- ইন্টারনেট সংযোগ
- স্মার্টফোন অথবা পিসি
- Telegram App
- Zoom App
✷কোর্স সার্টিফিকেট✷
- কোর্সটি সফলভাবে শেষ করে ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার জন্য থাকছে সার্টিফিকেট
✷ কোর্স ঘিরে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ✷
আমাদের লক্ষ্য
জাগ্রত উম্মাহ নির্মাণে সহায়ক ভূমিকা পালনের মাধ্যমে রব্বুল আলামীনের সন্তুষ্টি অর্জন।
আমাদের উদ্দেশ্য
হৃদয় ও চেতনায় উম্মাহর অমলিন পদচিহ্ন এঁকে দেওয়া।





Reviews
There are no reviews yet.